NationalCopyright.com
← Back to Verified Records
#991369 ✓ Verified & Published
❌ Not Refunded

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম বর্তমানে এসআরবি-১৪, ময়মনসিংহ

Published Date November 28, 2026

Accountability Demanded

৳0

Status: refused

Geographical Location

Mymensingh

Country: Bangladesh

Incident Description

গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ড এবং জঙ্গি নাটকের কারিগর নাজমুলের বিচার কবে হবে? তৎকালীন এডিসি (সিটিটিসি) নাজমুল বর্তমানে এসআরবি-১৪, ময়মনসিংহ এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন।

১৯, ২০, ২১ জুলাই এবং ১ ও ২ আগস্ট ২০২৪ তারিখে প্রগতি সরণি, বাড্ডা ও বসুন্ধরা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে এডিসি নাজমুলের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে নজিরবিহীন পদোন্নতি পান এডিসি নাজমুল। অভিযোগ রয়েছে, চায়নিজ রাইফেল দিয়ে হত্যাকাণ্ড চালানোর পাশাপাশি জুলাইয়ের হত্যাকাণ্ড এবং এর আগে জঙ্গি নাটক সাজিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তারের দায়িত্বেও ছিলেন তিনি।

সিটিটিসি প্রধানের ঘনিষ্ঠ এই কর্মকর্তা এডিসি জাহাঙ্গীরের সঙ্গে সমন্বয় করে ট্যাগ টিম গঠন করে বিভিন্ন অভিযান পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।

জঙ্গি নাটকের কারিগর হিসেবে অভিযুক্ত সাবেক সিটিটিসি প্রধানের অধীনে কর্মরত কর্মকর্তা ছিলেন এই নাজমুল ইসলাম। ২১ জুলাই প্রগতি সরণির একটি ছবিতে তাঁকে সরাসরি চায়নিজ রাইফেল (৭.৬২) দিয়ে গুলি চালাতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। অথচ এডিসি নাজমুল ছিলেন একজন দায়িত্বশীল কর্মকর্তা।

অভিযোগ রয়েছে, অন্যের নামে ইস্যু করা গুলি নিজ হাতে নিয়ে তিনি গুলি চালিয়েছিলেন। এডিসি জাহাঙ্গীরের নির্দেশনায় এসব গুলি ছোড়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

ওই এলাকার টাওয়ার ডাম্পিং ও সিডিআর (CDR) যাচাইয়ের মাধ্যমে প্রগতি সরণিতে এডিসি নাজমুলের অবস্থান নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে।

৫ আগস্টের পর এই কর্মকর্তাকে র‍্যাবে পাঠানো হয়। পরবর্তী সময়ে তাঁকে বিতর্কিতভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।

জুলাইয়ে প্রগতি সরণিতে নিজ হাতে অবৈধভাবে চায়নিজ রাইফেল নিয়ে গুলি চালানোর অভিযোগ থাকা একজন কর্মকর্তার কীভাবে পদোন্নতি হলো?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা জানতে পেরেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রামপুরা এলাকার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেও পরবর্তী সময়ে আর কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং পুলিশ সদর দপ্তরে প্রভাব বিস্তারের মাধ্যমে তিনি এই পদোন্নতি বাগিয়ে নিয়েছেন।

প্রগতি সরণিতে নিজ হাতে গুলি চালিয়ে হত্যাযজ্ঞে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে এডিসি নাজমুলের বিরুদ্ধে।

বর্তমানে তাঁর পোস্টিং এসআরবি-১৪, ময়মনসিংহে।

জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হলে হাসিনা-ঘনিষ্ঠ হিসেবে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে যথাযথ নজরদারি, নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা না হলে জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকবে।

Source: JRA

Evidence Files (5)

🖼️ Image Evidence Size: N/A
🖼️ Image Evidence Size: N/A
🖼️ Image Evidence Size: N/A
🖼️ Image Evidence Size: N/A
🖼️ Image Evidence Size: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

Share This Verified Case

Help expose corruption by sharing this record with your network.